১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

হান্নান খানের দুর্নীতির নিয়ে কেরুর ৬ কর্মকর্তা কর্মচারীকে ঢাকায় তলব

নিউজ আপডেট
নিউজ আপডেট

শাহরিয়ার নাজিম , ঢাকা, ১৪ মে ২০২৬

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে সাবেক সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নান খানের বিরুদ্ধে ওঠা ভয়াবহ জালিয়াতি ও ট্রান্সফার বাণিজ্যের অভিযোগের তদন্তে এবার ৬ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে কর্তৃপক্ষ। আগামী ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় তাদের বক্তব্য দিতে হাজির হতে বলা হয়েছে।

*কী আছে অভিযোগে?*
দুর্নীতি দমন কমিশন হতে প্রাপ্ত পত্রে উল্লেখিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগসমূহের মধ্যে রয়েছে:

1. *জাল সার্টিফিকেটে চাকরি*: জাল সনদ ব্যবহার করে চাকরিতে যোগদান। বিষয়টি ‘আল’ হয়েছে অর্থাৎ প্রমাণিত।
2. *শ্যালককে অবৈধ নিয়োগ*: নিজ শ্যালককে প্রকৌশল বিভাগের হেলপার পদ থেকে হেড অফিসের অনুমোদন ছাড়াই কেরু অ্যান্ড কোম্পানির অন্যতম বন্ডেজ ওয়্যার হাউজ শ্রীমঙ্গল ওয়্যার হাউজের কর্মী হিসেবে নিয়োগ, যা একটি ভয়াবহ জালিয়াতি।
3. *বেতন জালিয়াতি ও আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ ব্যয়*: মাত্র ১,৮০ টাকা বেতনে যোগদান করে বর্তমানে ২ হাজার টাকা বেতন তুলছেন। অভিযোগ আছে, ২০২১ সালে নিজের একমাত্র কন্যা সন্তানকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেন। ওই বিয়েতে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে, যা তৎকালীন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অবগত ছিলেন।
4. *ট্রান্সফার বাণিজ্য ও ঘুষ*: চাকরি স্থায়ী ও বদলির কথা বলে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ।
5. *সিন্ডিকেট*: সাবেক adm ম্যানেজার সাহাবুদ্দিন এর সহায়তায় কুষ্টিয়া, শ্রীমঙ্গল, ময়মনসিংহে ভুয়া নিয়োগ।
6. *অবৈধ সম্পদ*: দুইটি বিলাসবহুল গাড়ি, চুয়াডাঙ্গায় দুটি বাড়ি এবং ঢাকার মোহাম্মদপুর শেখের টেকে একটি বিলাসবহুল বাড়ির মালিক।

*যাদের তলব করা হয়েছে ও তাদের ভূমিকা*
অভিযোগে বলা হয়েছে, তলবকৃত এই ছয় জন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে আব্দুল হান্নান খানকে ট্রান্সফার বাণিজ্যে সহায়তা করেন এবং এদের মাধ্যমেই টাকা সংগ্রহ করা হয়। বিশেষ করে ঢাকা বন্ডেড ওয়্যার হাউজের মাধ্যমে তিনি অবৈধ লেনদেন করে থাকেন বলে অভিযোগে উল্লেখ আছে।

তলবকৃতরা হলেন:
1. *মনির হোসেন*, ওয়ার্কার, শ্রীমঙ্গল মাদকদ্রব্য পণ্যাগার
2. *চাহার উদ্দীন (চান্দু)*, ওয়ার্কার, ঢাকা বন্ডেড ওয়্যার হাউস
3. *ইমরান আল মামুন (লিটন)*, ইনচার্জ, শান্তাহার বন্ডেড ওয়্যার হাউস
4. *রফিকুল ইসলাম*, ইনচার্জ, ময়মনসিংহ মাদকদ্রব্য পণ্যাগার
5. *মোহাম্মদ হাসান*, অফিস সহকারী, ঢাকা বিক্রয় অফিস
6. *এজাজ আহমেদ*, জ্যেষ্ঠ ক্লার্ক, জিল বাংলা সুগার মিল, দেওয়ানগঞ্জ, জামালপুর

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপক (প্রশাসন) ও তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ আসিফ মামুন স্বাক্ষরিত নোটিশে ১০/০৫/২০২৬ তারিখে তাদের ১৪/০৫/২০২৬ তারিখে হাজির হতে বলা হয়েছে।

*কর্তৃপক্ষের বক্তব্য*
তদন্ত কমিটির আহ্বায়ক জানান, “অভিযোগের ভিত্তিতে বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য শুনে প্রতিবেদন দেওয়া হবে। দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

*অভিযুক্তের রাজনৈতিক পরিচয়*
অভিযোগে আরও উল্লেখ আছে, হান্নান খান চাকরিরত অবস্থায় একটি রাজনৈতিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন। যা সরকারি চাকরিতে আইন বহির্ভূত।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬