১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভিজিএফ চাল গরীবের হক কারো একক খবরদারি চলবে না :এমপি মুজিব চৌধুরী

নিউজ আপডেট
নিউজ আপডেট

_নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল_
_৭ মে ২০২৬_

ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

বুধবার সকাল বেলায় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজে।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আসন্ন ভিজিএফ চাল বিতরণে দলের সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে হবে। তালিকা প্রণয়ন থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে। তবে কোনো একক ব্যক্তি যেন এ নিয়ে খবরদারি বা প্রভাব বিস্তার করতে না পারে।”

*গতবারের অনিয়ম প্রসঙ্গে* তিনি বলেন, “শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ের অভাবে গতবার ভিজিএফ চাল বিতরণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছিল। প্রকৃত দুস্থরা বঞ্চিত হয়েছে। এবার সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।”

*সাংগঠনিক স্থবিরতা নিয়ে ক্ষোভ* প্রকাশ করে এমপি মুজিব চৌধুরী আরও বলেন, “নির্বাচনের পর দলের সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। ওয়ার্ড থেকে উপজেলা—সবাই ঘরে বসে আছে। এভাবে চলতে পারে না। এখন থেকে মাঠে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।”

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আলম সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক শামীম চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ছাড়ু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য মুজিব চৌধুরী বলেন, “এই চাল গরিব মানুষের হক। দলের নাম ভাঙিয়ে কেউ ফায়দা লুটতে চাইলে ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬